হাওরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে উপজেলা প্রশাসনের স্কুলের পোষাক ও খেলার সামগ্রী বিতরণ

মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ:-
সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমূখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পযক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিশুদের হাতে নতুন বছর আসার আগেই স্কুলের পোষাক ও খেলার সরঞ্জামাদি তুলে দেয়া হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জের সদর উপজেলার অমৃতশ্রী সরকারী প্রাথমিক ও উমেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন সদর উপলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
এর আগে দুই বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, অমৃতশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আব্দুর রহিম তালুকদার, প্রধান শিক্ষক এনামুল হক ও সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,পিছিয়ে পড়া জেলার তালিকায় সুনামগঞ্জ প্রথম দিকে থাকায় এবছর জেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয় মূখী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে কয়েকটি বিদ্যালয়ে খেলা ধূলার সামগ্রী ও স্কুলের পোষাক তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যালয়কে যাতে আনন্দমূখর পরিবেশে শিক্ষার্থীরা গ্রহন করে তাই আকর্ষণীয় করতে প্রশাসক সব ব্যবস্থা নিয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন,সদর উপজেলার বেশীর ভাগ শিক্ষার্থী হতদিরদ্র তাই তিনি নিজ উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুলের পোষাক তুলে দিয়েছি। সেই সাথে প্রতিটি বিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি খেলাধূলার সামগ্রীু তুলে দেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে আকর্ষণ কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *