জগন্নাথপুর নার্সারী স্কুলে সমাজসেবক আকমল খানের ৫০ হাজার টাকার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সদরের সুনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর নার্সারী স্কুলের উন্নয়নে সমাজসেবক,শিক্ষানুরাগী মো: আকমল খান ৫০হাজার টাকার অনুদান প্রদান করেছেন । আজ বৃহস্পতিবার দুপুরে নার্সারী স্কুলের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকের মানোন্নয়ন প্রয়োজন উল্লেখ করে বলেন কোমলমতি শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনে অভিভাবক ও শিক্ষকদের আরো বেশি যতœশীল হতে হবে । প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে নিজ এলাকায় সরকারের পাশাপাশি শিক্ষা সহ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন , উল্ল্খে করে বলেন শিক্ষা এবং সামাজিক কর্মকান্ডে অবদান সৃষ্টিকারী মো: আকমল খান নার্সারী স্কুলের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করায় তাকে অভিনন্দন জানিয়ে ,জগন্নাথপুর নার্সারী স্কুলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নার্সারী স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহ্ফুজ আয়শার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,নার্সারী স্কুলের অনুদান দাতা যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি,শিক্ষানুরাগী সমাজসেবক মো: আকমল খান,ইসহাকপুর আলজান্নাত ইসলামিক ইন্সটিটিউশনের অধ্যক্ষ শহীদুল ইসলাম নিজামী,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নার্সারী স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জব্বার,জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,উপজেলা তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত , কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বশির, উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া প্রমূখ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,শিক্ষানুরাগী ফারহানা সুলতানা,দৈনিক সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জুয়েল আজমদ , দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজয় কান্তি দাশ,উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জুয়েল হোসাইন, নার্সারী স্কুলের শিক্ষক নার্গিস হোসেন, শিক্ষক বিনা আক্তার, শিক্ষক বিউটি রানী শীল, সহকারি সুমা রানী দাশ, সংবাদকর্মী রুম্মান হোসেন,অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের স্টাফ রিপোর্টার হোসাইন জাকির,প্রমূখ।পরে ৫০ হাজার টাকার চেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের হাতে তুলে দেন মো: আকমল খান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *