জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী:: কৃষকের টাকায় হাওরের বাঁধ নির্মাণ হবে, দুর্নীতি সহ্য করা হবে না

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার হাওরাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, হাওরের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এরমধ্যেই সরকার নদ-নদী,খাল-বিল খননে বড় প্রকল্প হাতে নিয়েছে। নদী রক্ষায় সরকার সারা দেশে উচ্ছেদ অভিযান চালিয়েছে,এ অভিযান অব্যাহত থাকবে।মন্ত্রী বলেন হাওরের বেড়িবাঁধ নির্মাণ কাজ সঠিকভাবে নীতিমালা অনুয়ায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এজন্য সবাইকে সহযোগিতা করার আহবান জানান। মন্ত্রী আরো বলেন, হাওরে কোন ধরনের অনিয়ম,গাফিলতি, দুর্নীতি সহ্য করা হবে না। কারণ কৃষকের টাকায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ হয়। এটি মনে রাখতে হবে কাজের দায়িত্বে থাকা দায়িত্বশীলদের।এখানে কোনো ধরণের ছাড় দেয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। পরিকল্পনামন্ত্রী গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে ভুরাখালী মাঠে আয়োজিত জনসমাবেশে উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী,পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল কয়েস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *