জগন্নাথপুরে পীরেরগাঁও পীর বাড়িতে ওরস মোবারকে গান বাজনা বন্ধ ঘোষণা\ ওয়াজ মাহফিলের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পীরেরগাঁও গ্রামে পীর বাড়িতে ওরস মোবারকে গান বাজনা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে । শুক্রবার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৈয়দ তালহা আলমের আয়োজনে পীর বাড়িতে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে আলোচনা সভায় পীর বাড়ির বাসিন্দা সৈয়দ তালহা আলমের প্রস্তাবনায় ওরস মোবারক নিয়ে ব্যাপক আলোচনায় সকল প্রকার গান বাজনা বন্ধ করনের সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ পীর বাড়ির ইসলামী ঐতিহ্য পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করে ,আগামীতে পীরের বাড়ির সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিল করনের সিদ্ধান্তের ওপর একাত্বতা ঘোষনা করেন । উপস্থিত আলেমগণ, জনপ্রতিনিধি, মুরিদান এবং এলাকাবাসী এক হয়ে কাজ করার অঙ্গীকার ঘোষনা করেন । এ বিষয়ে সৈয়দ তালহা আলম জানান, “সংস্কার শুরু হোক নিজের ঘর থেকে,এভাবে ওরসের নামে গানের আসর হতে দেয়া যাবে না । পীর বাড়ির ঐতিহ্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন । পীরেরগাঁও পীরেরবাড়ীতে ওরস মোবারকে গান বাজনা বন্ধ ঘোষণা করায় এবং আগামী বছর থেকে ওয়াজ মাহফিলের আয়োজন করার জন্য সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সভায় উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, ইকড়ছই আলিম মাদরাসার অধ্যক্ষ ছমির উদ্দিন,মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদরুল ইসলাম, বুধরাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমীর আলী , মাওলানা সুফী এখলাসুর রহমান , মাওলানা হুসাইন আহমদ, মাওলানা হুসাইন আহমদ ,পীর বাড়ির প্রতিনিধি সৈয়দ দিদার আলম, সৈয়দ সাহান আলম, সৈয়দ মসুদ আলম, সৈয়দ মউলুদ আলম , দিরাই উমেদনগর সাহেব বাড়ির পীর সাহেব সৈয়দ মসাহেদ আলম, ওসমানীনগর ইসবপুরের পীরজাদা সৈয়দ আল আমিন, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন, সাবেক ইউপি সদস্য মসুদ আলী, সাবেক ইউপি সদস্য হাজী আলকাস আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, যুক্তরাষ্ট্র প্রবাসী আশিক আলী ,

কদর আলী, সিরাজ উদ্দিন, হাছান আলী, ইকবাল হোসেন লিলু, আব্দুল লতিফ মিজান, ডাঃ আমিনুল ইসলাম, আলী আহমদ, জিলু মিয়া, মঈনুল ইসলাম জাহান, খোশেদ আলম, দিলাল আহমদ, আমীর হামজা, মহিদুর রহমান মামুন, জিয়াউর রহমান ,সায়েক আহমদ, রাশেদ আহমদ ছাড়াও হাজারো আশেকে মুরিদান এবং পীরের গাও, মীরপুর, ছিরামসী, ফতেহপুর,চিতুলিয়া,চকমনপুর, জালালাবাদ , সাতহাল, ইসহাক পুর এবং লহরী এলাকাবাসী উপস্থিত ছিলেন । পরে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *