স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সদরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সামাদ আজাদ অডিটরিয়ামে ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ সমাজসেবক এনামুল ইসলামের সহযোগিতায় এবং ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা এমদাদ হকের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ শীতার্ত অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণে ইয়াং স্টার সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান, এধরনের মহতি কার্যক্রমে সকলকে এগিয়ে আসার জন্য তিনি সকল মহলের প্রতি আহবান জানান । বিশেষ অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইয়াং স্টার সিলেটের সাধারণ সম্পাদক মাজনু মিয়া , ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক আকমল হোসেন ভূইয়া । ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির পরিচালনায় বক্তব্য রাখেন, ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার উপদেষ্ঠা নুর আহমদ ,সহ সভাপতি ওবাইদুল হক জাবেদ,যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ , সাংগঠনিক সম্পাদক রনি রাজ, দপ্তর সম্পাদক শাহজাহান সিদ্দিকী প্রমূখ ।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী , কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশির আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহুর আলী , উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন , সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া , সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, লিজেন্ড অব জগন্নাথপুর ক্রিকেট ক্লাবের সভাপতি আমিরুল হক চৌধুরী, সদস্য রাজীব চন্দ, ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান , সহ সভাপতি রেজুওয়ান আহমদ কোরেশী , যুগ্ম সম্পাদক মিঠন দেব, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন , সাংগঠনিক সম্পাদক বাচ্চু আহমদ রবিন, শাহ সুবেল, এনামুল হক , প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, সদস্য মুজিবুর রহমান খোকন , আব্দুর রহমান , এসএ নাঈম , মেহেদী হাসান তানভীর , শাহিদুল ইসলাম, মোস্তাক আহমদ, ইসরাত জাহান প্রমূখ উপস্থিত ছিলেন । পরে ২শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র লোকজনদের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয় ।