০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যতদিন বেচেঁ থাকব মানুষকে সেবা দিয়ে যাবো :: জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

  • Update Time : ০৭:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • / 758

সুনামগঞ্জ প্রতিনিধি:-
উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেনর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন,ইএএলজি প্রকল্প কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগাম আইসিটি মো.জাহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্য আমরা চাকুরী করি।কোন জায়গায় যাতে কোন মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে লক্ষ্যে রাখতে হবে। তিনি আরো, বলেন, সেবার আমি দোকানদার, আমি সাধারণ মানুষকে সেবা দিতে চাই, আপনারা সেবা নিবেন। কারণ আপনাদের সেবা করার জন্য আমি জেলা প্রশাসকের চেয়ারে বসেছি, কথা দিচ্ছি যতদিন বেচেঁ থাকব সাধারণ মানুষকে সেবা দিয়ে যাবো।
উপজেলা ও ইউনিয়ন পরিষদের সচিবদের প্রতি তিনি ক্ষুভ প্রকাশ করে বলেন, শুধু বসে তাকলে চলবে না এবং আমাকে কিছু বুজাতে আসবেন না আগামী ৩১ জানুয়ারী মধ্যে সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদে ওয়েব সাইটে সরকারি সকল সেবা মূলক কার্যক্রম প্রকাশ করতে হবে।কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের ৩০জন সচিব ও ইউডিসি ৩০জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

যতদিন বেচেঁ থাকব মানুষকে সেবা দিয়ে যাবো :: জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

Update Time : ০৭:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯