জগন্নাথপুরে পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ঐশী চিকিৎসক হতে চায়

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পৌর শহরের সানলাইফ কিন্ডার গার্টেন স্কুল থেকে মেধাবী ছাত্রী হুমায়রা জান্নাত ঐশী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে । হুমায়রা জান্নাত ঐশী জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চকাছিমপুর গ্রামের বাসিন্দা হাফিজ আজিরুল ইসলাম(আজির মিয়া) ও মোছা: রওশন আরা বেগম হেপীর একমাত্র মেয়ে। হুমায়রা জান্নাত ঐশী সদ্য প্রকাশিত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের নামে প্রতিষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মধ্যে প্রথম গ্রেডে ৪র্থ স্থান অর্জন করে। পিএসসি সহ সকল পরীক্ষায় ঐশীর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার গর্বিত বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে , কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালনা কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে সকলের নিকট দোয়া চেয়েছে । জগন্নাথপুর হাসপাতাল মোড় শান্তিনগর বাজারের রিজিয়া মেডিকেল হলের স্বত্তাধিকারী মো: হাফিজ আজিরুল ইসলাম (আজির মিয়া) তার একমাত্র মেয়ে হুমায়রা জান্নাত ঐশীর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *