০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

  • Update Time : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • / 990

স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের শেরপুর এলাকায় অবস্থিত হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার ১জানুয়ারী সকাল ১১টায় বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের এসএমসির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শিক্ষানুরাগী লুৎফুর রহমান কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দেয়া শিক্ষার্থীদের জন্য আনন্দ উৎসব উল্লেখ করে শিক্ষার্থীদের বিনামূল্যে বই উৎসবের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি কোমলমতি শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনে শিক্ষক অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাধবী রাণী নাথের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত পোষ্ট মাস্টার নিকুঞ্জ কুমার দাস, পৌরসভার কাউন্সিলার দীপক কুমার গোপ, বিদ্যালয়ের এসএমসির সদস্য রজত কান্তি গোপ , সুলতানা বেগম, সাজনা বেগম, প্রধান শিক্ষক জ্যোতি রানী সেন, সহকারি শিক্ষক সঞ্চিতা রানী ঘোষ , ফারহানা বেগম, উমা রানী দাস প্রমূখ । পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এসএমসির সভাপতি লুৎফুর রহমান , এসএমসির সদস্য এবং শিক্ষক বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে হাজি আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

Update Time : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০