স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্বাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সমাজসেবক মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (৩ জানুয়ারী ) শীতবস্ত্র বিতরণ উপলক্ষে শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মো: মকসুদ কোরেশী বলেন এলাকার গরীব অসহায় লোকজনদের পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি ইউনিয়নের জনসাধারণের কল্যাণকর প্রতিটি কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।
আব্দুছ ছালিক কামালীর সভাপতিত্বে ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শামসুদ্দিন কামালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, কনর মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, যুবলীগ সহ সম্পাদক ফারুক মিয়া কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয় আওয়ামীলীগ সহ সভাপতি আশরাফ হোসেন কামালী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সাবেক ইউপি সদস্য এনাম হোসেন আনা,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনছুর কোরেশী,নাছির মিয়া কোরেশী, মির্জা সাফুল, মোঃ মসুদ কোরেশী,সৈয়দ রাজু,উপজেলা ছাত্রলীগ নেতা রনি রাজ ও সুহেব আহমদ ভূইয়া,মোঃ সুজেল মিয়া,মোঃ নাজিম কোরেশী,সৈয়দ আব্দুর রাজ্জাক মোঃ সুহেব কোরেশী,শেখ জুবের, মোঃ দিদার কোরেশী,
সৈয়দ শামীম আহমদ, মোঃ ভাবলু মিয়া প্রমূখ । পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের দুই শতাধিক শীতার্ত অসহায় দরিদ্র লোকজনদের হাতে শীতবস্ত্রের কম্বল তুলে দেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী । এদিকে সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় ইউনিয়ন পরিষদ সদস্য শামসুদ্দিন কামালীর পক্ষ থেকে মো: মকসুদ মিয়া কোরেশীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।