জগন্নাথপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর উদ্যোগে পীরেরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে ।

শুক্রবার (৩ জানুয়ারী ) বিকেলে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মো: মকসুদ মিযা কোরেশী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের গ্রামীণ জনগোষ্টির কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন । তিনি বলেন, প্রতিটি দূর্যোগময় মূহুর্তে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী এবং সমাজের বিত্তশালীরা গরীব অসহায় লোকজনদের কল্যাণে কাজ করে যাচ্ছেন । তিনি জনকল্যাণে নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন আমি আপনাদের সেবক হয়ে এলাকার সর্বোপরি উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য তিনি সকলের দোয়া ও আন্তরিক ভালোবাসা কামনা করে এলাকার সামাজিক কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আলকাছ আলীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ ছোটমিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সাম্পাদক মান্নাফ মিয়া, আনোয়ার কোরেশী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , ছায়েদ আলী, আব্দুল মুতলিব,ছমির আলী,ফজর উদ্দিন, মোঃ মনছুর কোরেশী,নাছির মিয়া কোরেশী,সাবেক ইউপি সদস্য এনাম হোসেন আনা,মির্জা সাফুল, মোঃ মসুদ কোরেশী,সৈয়দ রাজু,উপজেলা ছাত্রলীগ নেতা রনি রাজ , জয়নাল মিয়া , সুহেব আহমদ ভূইয়া,মোঃ সুজেল মিয়া,মোঃ নাজিম কোরেশী,সৈয়দ আব্দুর রাজ্জাক মোঃ সুহেব কোরেশী,শেখ জুবের, মোঃ দিদার কোরেশী, সৈয়দ শামীম আহমদ, মোঃ ভাবলু মিয়া, আলি হামজা,জিলু মিয়া, বদর আলী, আব্দুল হান্নান, নুরনেছা বেগম,সাফিয়া বেগম,আফিয়া বেগম প্রমূখ । পরে দেড় শতাধিক অসহায় দরিদ্র নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *