জগন্নাথপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি আলোচনা সভা শীতবস্ত্র বিতরণ

মো: আব্দুল হাই:-
দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী জগন্নাথপুরে উৎসবমূখর পরিবেশে পালন করা হয়েছে। আজ শনিবার(৪ জানুয়ারী) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর শুরুতেই সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা, ও ডিগ্রী কলেজসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ কর্মীর অংশ গ্রহনে বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় আর উচ্ছ¡াস আনন্দে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

বেলা দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন গৌরব ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে জননেত্রেী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, তোফায়েল আহমদ, শেখ মঈনুল ইসলাম জাহান, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী , সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল , সাধারণ সম্পাদক তাহা আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ তোয়েল, পৌর ছাত্রলীগ নেতা কামরান আহমদ, মিছবাহ , সারোওয়ার প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ছাত্রলীগের সহ সভাপতি জনপ্রিয় সংগীত শিল্পি কল্যাণ কান্তি রায় সানির সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পিরা সংগীত পরিবেশন করেন ।

পরে শীতার্ত অসহায় দরিদ্র নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে জগন্নাথপুরে প্রতিবছরের ন্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদের নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রলীগ কর্মীদের অংশ গ্রহনে শান্তিপূর্নভাবে আনন্দ ঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী নানান কর্মসূচী সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *