জগন্নাথপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর উদ্যোগে সৈয়দপুরে দরিদ্র লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে ।

আজ শনিবার (৪ জানুয়ারী) বিকাল ৩টায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষে পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মো: মকসুদ কোরেশী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।

তিনি বলেন শেখ হাসিনার সরকার দেশের দরিদ্র জনগোষ্টির কল্যাণে অগ্রাধিকার দিয়ে সারাদেশে উন্নয়নের উৎসব চলছে । তিনি ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করে বলেন জীবন জীবিকার টানে প্রবাসে অবস্থান করলেও দেশ ও নিজ এলাকার মানুষের প্রতি রয়েছে আমার গভীর ভালোবাসা ।

তাই নারীর টানে নিজ এলাকার জনকল্যাণে কাজ করতে চাই। আপনাদের ¯েœহ মমতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আপনাদের সমর্থন ও আন্তরিকতার ফলেই জনকল্যাণে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে ।

তিনি এলাকার গরীব অসহায় লোকজন সহ জনকল্যাণে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করে সর্বস্থরের জনসাধারণের দোয়া কামনা করেন । সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সমাজসেবক শেখ মো: সালেহ আহমদ ছোট মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশীর পরিচালনায়

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ এমদাদ আহমদ, ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ জুয়েল মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ জাহেদ মিয়া প্রমূখ ।

এসময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনছুর কোরেশী, নাছির কোরেশী,সৈয়দ জয়ফুল হক, মোঃ আবু মিয়া, সৈয়দ শমসর আলী, মোঃ আব্দুল গফুর, মোঃ আশ্বাদ মিয়া, মোঃ আবুনছর চৌধুরী, সৈয়দ মবশ্বির আলী, সৈয়দ কালা মিয়া, সৈয়দ আফরাজ মিয়া, মোঃ রুহাস, মোঃ নজরুল ইসলাম,

সৈয়দ আবুল খয়ের,মোঃ তরব উল্লাহ,মোঃ সায়েদ মিয়া, মোঃ সিদ্দিক মিয়া,মোঃ আলা মিয়া কোরেশী, মোঃ মদই মিয়া, মোঃ খালিক মিয়া,মির্জা সাফুল বেগ, নজরুল ইসলাম,মোঃ মারুফ কোরেশী,সৈয়দ সফরুল ইসলাম জনি, সৈয়দ আকিল,মোঃ রওশন কোরেশী,মোঃ সুজেল মিয়া, সৈয়দ রাসেল, সৈয়দ শামীম,মোঃ আম্মান আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন ।

পরে ৪টি ওয়ার্ডের ৪শতাধিক অসহায় দরিদ্র নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *