সৈয়দপুরে উৎসবমূখর পরিবেশে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :::

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উৎসবমূখর পরিবেশে পালন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে দলিয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ সালেহ আহমদ ছোট মিয়া। সৈয়দপুর   শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইনান আহমদের  সভাপতিত্বে  ছাত্রলীগ নেতা মো: সুজেল মিয়া’র পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ৪নং ওয়ার্ড  আওয়ামী লীগের  সভাপতি সৈয়দ মরতুজ আলী, আওয়ামী লীগ নেতা ফয়জুন্নুর কোরেশী,জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের  সাবেক ক্রীড়া সম্পাদক,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ কোরেশী,জগন্নাথপুর উপজেলা যুবলীগ  নেতা আনোয়ার কোরেশী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সহ সভাপতি সৈয়দ আহমদ তানিন,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের  যুগ্ম আহবায়ক মো:  মনছুর কোরেশী,মো: নাছির কোরেশী, ময়েজ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা রনি রাজ,ছাত্রলীগ নেতা হাবিল, রওশন কোরেশী, সুহেব কোরেশী,সৈয়দ রাসেল, সৈয়দ শামীম,শেখ জাবেদ,নাঈম কোরেশী, সৈয়দ আরমান,সৈয়দ শিপু, সৈয়দ রাজু, দিলওয়ার কোরেশী,পৌর ছাত্রলীগ নেতা  মিজু আহমেদ,জাহিদ আহমদ জিম্মাদার, সাদিকুর কামালী, সৈয়দ তাহমিদ, সৈয়দ তাফসির, অপু আহমদ প্রমুখ। শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের  সাবেক ক্রীড়া সম্পাদক,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ কোরেশী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *