০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুস শহীদ ইব্রাহীমের আগমন

  • Update Time : ১১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • / 875

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা, নিউইয়র্ক সিটি নেইভার হুড এডভাইজারী বোর্ড(এনএবি)ব্রংকস ডিস্ট্রিক্ট ৯ও১০ এর ভাইস চেয়ারম্যান, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানইজেশন ইনক‘র সভাপতি আব্দুস শহীদ ইব্রাহীম বাংলাদেশের নিজ এলাকায় ফিরেছেন। আজ মঙ্গলবার ৭জানুয়ারী দুপুরে আওয়ামী লীগ নেতা সমাজকর্মী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব আব্দুস শহীদ ইব্রাহীম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সড়ক পথে নিজ উপজেলার সীমান্তে এসে পৌছলে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্ব স্থরের নাগরিক বৃন্দ তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিশাল মটর সাইকেল শোভাযাত্রায় আব্দুস শহীদ ইব্রাহীম পৌর শহরে এসে পৌছেন। মটর সাইকেল শোভাযাত্রা কালে আব্দুস শহীদ ইব্রাহীম গাড়ী থেকে হাত নেড়ে পৌরবাসীকে অভিবাদন জানান। পরে পৌর পয়েন্টে পথ সভায় আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ ইব্রাহীম তার বক্তব্যে জনগনের সেবক হয়ে কাজ করার প্রত্যয়ে আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া কামনা করেন। হবিবপুর এলাকার বাসিন্দা প্রবীন সাংবাদিক, কবি দিলদার হোসেন দিলুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, সহ-সভাপতি দিলু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন, তরুন সমাজকর্মী ভুলন মিয়া, কাহের, আরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুস শহীদ ইব্রাহীমের আগমন

Update Time : ১১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০