স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে ।
বুধবার(৮ জানুয়ারী) সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুরে উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সমাজসেবক মকসুদ কোরেশী বলেন , জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপি উন্নয়নের গণজোয়ার সৃষ্ঠি করেছেন উল্লেখ করে তিনি বলেন ,

এলাকার যোগাযোগ শিক্ষা সহ সর্বোপরি উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করে যেথে চাই । আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে সকলের দোয়া কামনা করেন । সৈয়দ আকিল আলীর সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশীর পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: ফজলুর রহমান মহাজ্জিন, ইসলাম খাঁ,মো: বাবু মিয়া, মো: গিয়াস মিয়া সহ আরো অনেকে ।
এসময় মো: ছাবু মিয়া, মো: তেরা মিয়া, মো: ছুনু মিয়া, মো: ছয়ফুল্লাহ , মো: আফছর উল্লাহ,মো: কাইয়ুম,মোঃ মকবিল, মসুদ কোরেশী, মোঃ রওশন কোরেশী, মো: সুজেল মিয়া, সৈয়দ রাজু, সৈয়দ রাজ্জাক,সুয়েব কোরেশী, সৈয়দ শামীম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ৩ শতাধিক নারী ও পুরুষদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী ।