জগন্নাথপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মনাফের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার মেয়র মো: আব্দুল মনাফ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না.. রাজিউন। শনিবার (১১ জানুয়ারী) লন্ডন সময় রাত ১০টায় লন্ডনের ব্রাইটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ছেলে ৬মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা মো: আব্দুল মনাফ দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর পৌর সভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেয়র মো: আব্দুল মনাফ একজন সজ্জ্বন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন।

মেয়র আব্দুল মনাফের মৃত্যু সংবাদে পৌরশহর সহ পুরো উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে আসে । এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাস করছিলেন। সেখানে জামে মসজিদ,স্কুল সহ বিভিন্ন উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

গত ৬ মাস ধরে তিনি শারীরিক নানান রোগে ভুগছিলেন। গতবছরের শুরুতে মেয়র আব্দুল মনাফের শারীরিক অবস্থার অবনতি হলে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তিনি হার্টের বাইপাস অপারেশনের পর সুস্থ হয়ে দেশে ফিরেন । কিছুদিন সুস্থ থাকার পর গতবছরের ১১ নভেম্বর বিকেলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে ওই দিন মেয়রকে সিলেট মহানগরীর মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয় ।

পরে নগরীর মাউন্ডএডোরা এবং নর্থ ইস্ট ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার উন্নতি না হওয়ায় সম্প্রতি মেয়র আব্দুল মনাফকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় । মো: আব্দুল মনাফ জননন্দীত মেয়র হিসেবে এলাকায় জনশ্রæত ছিল। জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মরহুম আব্দুল মনাফ টানা ৪বার মেয়র পদে প্রতিদন্ধিতা করলেও ২বার তিনি মেয়র পদে নির্বাচিত হন ।

এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র মো: আব্দুল মনাফের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান , সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শোক জানিয়েছেন , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন , সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, অর্থ সম্পাদক মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম , জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার , সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী , সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব , পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, ইউনিয়ন আওযামী লীগের সাবেক সভাপতি ফখরুল হোসেন , মিজানুর রহমান মাস্টার , বশির আহমদ,

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী , উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন , সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্চা সেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম রাজন , সাবেক ছাত্রলীগ নেতা ইমরুল হক হিরক,

উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী ,উপ সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা তাজ উদ্দিন তাজ , আকমল হোসেন ভূইয়া , রাজীব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সহ সভাপতি কল্যান কান্তি রায় সানী ,তফাজ্জুল হক সুমন , সাধারণ সম্পাদক শাহ রুহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি হাছান আদীল , সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

এদিকে জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক ,প্যানেল মেয়র -২ সোহেল আহমদ, কাউন্সিলর আবাব মিয়া, খলিলুর রহমান , গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসাইন, মামুন মিয়া, তাজিবুর রহমান, দ্বীপক গোপ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ ।

মেয়র আব্দুল মনাফের পারিবারিক সূত্রে জানাযায়, লন্ডন থেকে মরহুমের লাশ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। জীবদ্দশায় তিনি বাবা মায়ের পাশে নিজের কবর নিজেই তৈরি করে রেখে ছিলেন। সেখানেই মেয়র আব্দুল মনাফের দাফন সম্পন্ন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *