স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া চকতিলক গ্রামের বাসিন্দা চার্চ এন্ড অজেল্ডটুইসলর রোটারি ইন্টারন্যাশনাল ইউ-কের রোটারিয়ান হারুন মিয়ার সহযোগিতায় ,রোটারী ক্লাব অফ সিলেট সেন্টাল এবং চার্চ এন্ড অজেল্ডটুইসলর রোটারি ইউ-কের যৌথ আয়োজনে,জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধি , নারী পুরুষ ও শিশুদের মধ্যে হুইল চেয়ার এবং ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে শাহারপাড়া ফেরদৌসি কমিউনিটি সেন্টারে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক নাগরিক বৃন্দের অংশগ্রহনে হুইল চেয়ার এবং স্কুল ব্যাগ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারি ইন্টারন্যাশনাল ইউ-কের রোটারিয়ান হারুন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

যুক্তরাজ্যের নমিনি রিড’র ডিস্ট্রিক্ট গভর্নর ইয়ান সিনক্লেয়ার ম্যাকট্রুক, চার্চ এন্ড অজেল্ডটুইসলর রোটারি ইউ-কের প্রেসিডেন্ট লিনডন জনহিপ, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, এমএ মুকিত, আব্দুর রহিম, এমদাদ হোসেন , ইউনিয়ন পরিষদ সদস্য সামছুদ্দিন কামালী, আশরাফ মিয়া, শিশু মিয়া প্রমূখ । প্রধান অথিতির বক্তব্যে আকমল হোসেন বলেন , প্রবাসী বাংলাদেশীরা সরকারের পাশাপাশি দেশের সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
প্রতিবন্ধিদের কল্যাণে মহতি এ কার্যক্রমের জন্য রোটারিয়ান হারুন মিয়া সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান । এসময় রোটারি ইন্টারন্যাশনাল ইউ-কের মিস ছালি,মিস কেথরিন,মিস লুচি, মিস বাবরা, মিস ডন, মিস্টার মাইকেল ,মিস্টার পিটার, শাহারপাড়া এলাকার আব্দুল গনি , আব্দুল মনাফ মেম্বার , আব্দুর রজাক, কদ্দুছ কামালী, মুকিত কামালী ,আশরাফ কামালী, আব্দুস শহীদ , হীরা মিয়া কামালী , এলাইছ মিয়া, শিম্পু কামালী, ফারুক কামাল কামালী, শিশু মিয়া, ছুফি মিয়া, এহিয়া কামালী, ফখরুল কামালী, খলিল কামালী, সায়মন,জুবেদ, পলাশ, শাহাবুদ্দীন, আসরাফ মিয়া,মুশেদ মিয়া, পলাশ চৌধুরী উপস্থিত ছিলেন ।
পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১৫জন অসহায় দরিদ্র প্রতিবন্ধি নারী পুরুষ ও শিশুদের মধ্যে হুইল চেয়ার এবং শাহারপাড়া ,মধ্য মিরপুর,আটঘর পূর্ব বুধরাইল ও তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যগ বিতরণ করা হয় ।