ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্যে পিআইসিদের নিয়ে কর্মশালা

সুনামগঞ্জ অফিস:-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় সংশোধিত কাবিটা অনুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নের লক্ষ্য পিআইসিদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) বিকালে ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওবায়দুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার ভুমি আবু তালেব’র পরিচালনায় আরোও বক্তব্য রাখেন-পাউবো নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান,সার্কেল এএসপি সুজন চন্দো সরকার,

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,

হাওর রক্ষা বাঁধের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ১৮২ টি পিআইসি তাদের কাজ সঠিক সময়ে শেষ করতে হবে। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। গ্রাম হবে শহর,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *