০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে উপজেলা পরিষদের শোক প্রকাশ
- Update Time : ০১:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / 695
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ এর অকাল মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার শোক বার্তায় মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের মৃত্যুতে পৌরবাসীর একজন বিচক্ষণ জনপ্রিয় জনপ্রতিনিধি কে হারিয়েছেন।তাঁর শূন্যতা পুরণ হবার নয় ।
বিবৃতি দাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।










