স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হবিবপুর এলাকার কৃতিসন্তান আলহাজ¦ আব্দুল মনাফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ ।
শোকবার্তায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা মাহতাব উল হাসান সমুজ জানান , মেয়র আব্দুল মনাফ ছিলেন নান্দনিক পৌরসভার রুপকার ।
মেয়র আব্দুল মনাফ জনসাধারণের পাশাপাশি সর্ব মহলে ছিলেন একজন জনপ্রিয় জনপ্রতিনিধি।তার শূন্যতা পূরণ হবার নয় । তিনি মরহুম আব্দুল মনাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান ।