স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হবিবপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট্রের অন্যতম ট্রাস্ট্রি আলহাজ¦ আব্দুল মনাফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট্রের ট্রাস্ট্রি ও সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল এম হোসাইন ।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়া স্বাক্ষরিত শোকবার্তায় লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিয়ষক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর এলাকার বাসিন্দা ইকবাল এম হোসাইন জানান,
মেয়র আব্দুল মনাফ ছিলেন একজন ন্যায়পরায়ন সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন জনপ্রতিনিধি । বর্ণাঢ্য জীবনের অধিকারী মেয়র আব্দুল মনাফ সর্ব মহলে ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি।
মরহুম আব্দুল মনাফ নারীর টানে প্রবাসের বিলাসবহুল জীবন রেখে জনগনের পাশে থেকে কাজ করতে তিনি দুই বারের মতো মেয়র নির্বাচিত হয়ে সততা ও দক্ষতার সাথে কাজ করে গেছেন । তার শূন্যতা পূরণ হবার নয় ।
তিনি মরহুম আব্দুল মনাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।