০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের কাল মঙ্গলবার ব্রিকলেন জামে মসজিদে জানাযার নামাজ :: মরদেহ বৃহস্পতিবার দেশে আসার সম্ভাবনা

  • Update Time : ০৭:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / 650

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের মরদেহ আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ।

যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দরে মরহুমের মরদেহ আসার সম্ভাবনা রয়েছে । সেখান থেকে নিজ এলাকায় মরদেহ নিয়ে আসা হবে। এদিকে আগামী কাল মঙ্গলবার জোহরের নামাজের পর ইষ্ট লন্ডন ব্রিকলেন জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

এতে ধর্মপ্রান মুসল্লিগনকে জানাযার নামাজে উপস্থিত থাকার আহবান করা হয়েছে । প্রসঙ্গত: শনিবার (১১ জানুয়ারী ) লন্ডন সময় রাত ১০টায় যুক্তরাজ্যের ব্রাইটনের একটি হাসপাতালে মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে জগন্নাথপুর পৌরসভাসহ জগন্নাথপুর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার থেকে তিন দিনের শোক কর্মসুচী পালন করছেন জগন্নাথপুর পৌর পরিষদ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের কাল মঙ্গলবার ব্রিকলেন জামে মসজিদে জানাযার নামাজ :: মরদেহ বৃহস্পতিবার দেশে আসার সম্ভাবনা

Update Time : ০৭:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০