বিপুল উৎসাহ উদ্দিপনায় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিপুল উৎসাহ উদ্দিপনায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ) ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চিলাউড়া বাজারে আয়োজিত সম্মেলনকে ঘীরে সকাল থেকেই আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মূহুর মূহুর ¯েøাগানে মূখরিত হয়ে উঠে সম্মেলন স্থল ।

সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের ফেষ্টুন শোভাপায় সড়ক এবং বিভিন্ন স্থাপনায় । দুপুরে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সি্িদ্দক আহমদ আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে বলেন ,

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃর্ণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করে দেশের সামগ্রীক উন্নয়নে মহা গনজোয়ার সৃষ্টি করেছেন । তিনি বলেন,দেশের উন্নয়ন অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন , সাধারণ সম্পাদক হাজি¦ রেজাউল করিম রিজু, সাবেক সহ সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ হারুন রশীদ , চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গফুর মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, তথ্য গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী কদরিছ মিয়া, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান প্রতাপ ,

জুবায়ের আহমদ ঝুনু , চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রনধীর কান্ত দাস নান্টু, জুয়েল মিয়া প্রমুখ। এসময় আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশীদ লীল ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম , সাধারণ সম্পাদক শাহ রুহেল , চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক সদস্য বজলুর রহমান, বর্তমান সদস্য সুজাত মিয়া, আবু সুফিয়ান, যুবলীগ নেতা তাজউদ্দিন আহমদ তাজ সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

পরে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক গন বক্তব্য রাখেন । জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *