হোসাইন জাকির::
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মনাফের দাফন সম্পন্ন হয়েছে ।
গতকাল শুক্রবার বেলা ৩টায় জগন্নাথপুর সরকারি কলেজের মাঠে জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ,শিক্ষক , শিক্ষার্থী, সাংবাদিক , ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীর দশ সহ¯্রাধিক শোকার্ত ধর্মপ্রাণ মুসল্লিগণের অংশ গ্রহন করেন ।
জানাযার নামাজ পূর্ব অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও হলিয়ারপাড়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈলুন ইসলাম পারভেজের যৌথ পরিচালনায় মরহুম আব্দুল মনাফের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ,
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ , বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, সহ সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান , জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ,
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম , সহকারি পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহমুদুল হাসান চৌধুরী , জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল ,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন , সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক ,জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া , সহ সভাপতি আনহার মিয়া ,
সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন , প্রভাষক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ,বিএনপি নেতা এমএ মালেক খান ,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ ,সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ,
সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আকমল খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস শহীদ ইব্রাহীম , পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক কমিশনার কামাল উদ্দিন ,
সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন , পৌরসভার কাউন্সিলার দিলোয়ার হোসেন, মেয়র মরহুম আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম ,জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম প্রমূখ । মেয়র মরহুম আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আকমল হোসেন সোয়েবের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় ।
জানাযার নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি, ইছামতি মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান । পরে মেয়র মরহুম আব্দুল মনাফের জীবদ্দশায় পারিবারিক কবরস্থানে নিজ হাতে প্রস্তুত থাকা বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয় ।
এদিকে দুপুর পৌনে ২টায় মেয়র আব্দুল মনাফের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পৌর শহরের হবিবপুরে মরহুম আব্দুল মনাফের বাস ভবনে গিয়ে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।

পরে তিনি মরহুম আবদুল মনাফের পরিবারের সদস্যদের শান্তনা দেন। এর আগে সকাল ১০টায় মেয়র আব্দুল মনাফকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। জগন্নাথপুর পৌর ভবন ক্যাম্পাসে রাখা মেয়র আব্দুল মনাফের কফিনে জগন্নাথপুর পৌর পরিষদ, উপজেলা পরিষদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ , সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার পরিবারের পক্ষ থেকে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতি, বাজার তদারক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জগন্নাথপুর সরকারি কলেজ,উপজেলা রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার মেয়র মো: আব্দুল মনাফ (৬৫) শনিবার (১১ জানুয়ারী) লন্ডন সময় রাত ১০টায় লন্ডনের ব্রাইটন হাসপাতালে ইন্তেকাল করেন । জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা মো: আব্দুল মনাফ দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর পৌর সভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেয়র মো: আব্দুল মনাফ একজন স্বজ্জ্বন রাজনৈতিক ,সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাস করার সুবাধে সেখানে তিনি জামে মসজিদ,স্কুল সহ বিভিন্ন উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।মো: আব্দুল মনাফ জননন্দীত মেয়র হিসেবে এলাকায় জনশ্রæতি ছিল।