স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি মাদকসেবী সহ বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
শুক্রবার (১৭ জানুয়ারি) থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে মাদকসেবী বিদ্যুৎ দাসকে (৪৪) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।
এদিকে এসআই মো: লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৌর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পৌর শহরের বাসিন্দা আব্দুল হাসিম(৪০), রিপন মিয়া (৩৮), কবিরপুর গ্রামের মাহফিজ আলীর ছেলে মো: আহমদ আলীকে(৪২) গ্রেফতার করা হয়।
একই রাতে এসআই মো: রফিকুল ইসলামরে নেতৃত্বে পুলিশ দল কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে জোয়া খেলারত অবস্থায় বালিকান্দি গ্রামের মৃত হারিছ আলীর ছেলে কালাম(৩৫),ওয়াছকির আলীর ছেলে মো: লেবু মিয়া, আরশ আলীর ছেলে মো: কবির মিয়া(২৬),দুধু মিয়ার ছেলে মো: দুলাল মিয়া(৪০), পাড়ারগাঁও গ্রামের বারাম উল্ল্যার ছেলে মো: সিজিল মিয়া(৩০), আছকর আলীর ছেলে মো: রুবেল মিয়া(৩৫), আলাউদ্দিনের ছেলে মো: মুকিত মিয়া(৪০) ও খিদীরপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে মো: তাবাজকে (৪০) গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজো করা হয়েছে । আজ শনিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।