০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২

  • Update Time : ০৮:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • / 857

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে ।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আফছার আহমদ ,এএসআই মো: মুক্তার হোসেন সহ পুলিশ দল সিলেট কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর ৮৮/১৬ বিদ্যুৎ সিআর ১০৭১/১৭ মামলার ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মো: সায়েদ আহমদকে গ্রেফতার করা হয়েছে ।

সে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুন নুরের ছেলে । অপরদিকে উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল জয়নগর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পলাতক আসামী ডাকাত জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে ।

সে রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এদিকে একই দিন উপ পরিদর্শক (এসআই) অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ দল রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জুনাব আলীর ঘর থেকে জুয়া খেলার অপরাধে গন্ধর্ব্যপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বদরুল হোসেন (৩৭) ,আছাব মিয়ার ছেলে আকল মিয়া (২৫) ,

বাগময়না গ্রামের আব্দুল হাসিমের ছেলে লিটন মিয়া (৪৮), রফু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৬) , অনন্তগোলামআলীপুর গ্রামের মৃত হরছত মিয়ার ছেলে লেবু মিয়া (৪০) , তারিফ উল্ল্যার ছেলে জুনু মিয়া (২৫) , নারকেল তলা (তৈলকনাক্তপুর) গ্রামের সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকার (৩৫) ,নারকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪০) ,

ইসলামপুর গ্রামের মৃত রশিদ উল্লার ছেলে আব্দুল আহাদ (৪৫), মৃত মছদ্দর আলীর ছেলে জাহিদুর রহমানকে (৩২) গ্রেফতার করা হয় । জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে । মাদক সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২

Update Time : ০৮:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০