জগন্নাথপুরে সদ্য প্রতিষ্ঠিত সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব সম্পন্ন
- Update Time : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / 1241
স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর এলাকায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদের নামে সদ্য প্রতিষ্ঠিত সি্িদ্দক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সি্িদ্দক আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের সামগ্রীক উন্নয়নে কাজ করে যাচ্ছেন ।
তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়ে বিদ্যালয়টির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন । সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদের সভাপতিত্বে ও সদস্য যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মর্কতা জয়নাল আবেদীন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন , উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না ।
স্বাগত বক্তব্য রাখেন সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের অনারারি প্রধান শিক্ষক মো: আব্দুল হাই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা বেগম, গীতাপাঠ করেন শিক্ষার্থী পরিতোষ দাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুুদু, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া , হাবিবনগর এলাকার বাসিন্দা বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, ফয়েজ উল্ল্যা, সুজাত খা, সালামত মিয়া, আরব উল্ল্যা , আলী হোসেন , জব্বার মিয়া , সাইফুল ইসলাম, সুফি মিয়া , জুমেন মিয়া , আলী আফসার , মোজ্জামেল হোসেন , মোজাক্কির হোসেন প্রমূখ ।

পরে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন সিদ্দিক আহমদ সহ অথিতি বৃন্দ । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্যানেল মেয়র -২ সুহেল আহমদ জানান, সিদ্দিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে ।
সাময়িক ভাবে পাঠদান কার্যক্রমের জন্য একটি টিনসেড ঘরে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে । প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ২শতাধিক শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আজ থেকে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে । শিক্ষাকার্যক্রম পরিচালনায় ১জন প্রধান শিক্ষক ও দুই জন সহকারী শিক্ষক অনারারি ভাবে দায়িত্ব দেয়া হয়েছে ।
সরকারি বিধি মোতাবেক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ করণের প্রক্রিয়া চলমান রয়েছে । শিঘ্রই শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে । তিনি বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনায় এলাকাবাসি সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।










