মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার::
ঐক্য শিক্ষা উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে, মীরপুর ইউনিয়নের অসহায় দরিদ্র সকল বয়েসী লোকজনদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী) মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় সিলেটের চক্ষু বিশেষজ্ঞ ডা: আবুল হাশেমের নেতৃত্বে চিকিৎসকগণ প্রায় তিন শতাধিক চক্ষু রোগির চিকিৎসা প্রদান করেছেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী নোমান আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,

জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান এসআই আজাদ আলী, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার কামাল হোসেন, অন্যতম ট্রাস্টি আব্দুল শহীদ, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, অন্যতম ট্রাস্টি আনসার আহমদ, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হামজা প্রমূখ।

এসময় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হরমুজ আলী, বর্তমান সভাপতি আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদ, রাসেল আহমদ, শিবলু আহমদ শিপু, সিলেট পথ শিশু স্কুলের প্রতিষ্ঠাতা আবুল খয়ের নোমান, সমাজকর্মী জহুর মিয়া, জুবেদ আলী লখন, বাদশা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, মীরপুর ইউনিয়নের শিক্ষাসহ আর্ত মানবতার সেবায় ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পরে চিকিৎসা নেয়া রোগীদের ঔষধ সহ প্যাকেট জাত খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *