স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্যের সাঁউথ শীল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সৈয়দপুর যুব পরিষদ নর্থইষ্ট ইউকের সভাপতি , জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো: মকসুদ কোরেশী ও যুক্তরাজ্যের নর্থইষ্ট যুবলীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা যুবলীগ সদস্য মো: মোস্তাক কোরেশীর যৌথ অর্থয়ানে জগন্নাথপুর উপজেলার ৬৫নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম।
উদ্বোধনী ফলক উন্মেচন শেষে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা শিক্ষা সহ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন । প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেয়ায় প্রবাসী শিক্ষানুরাগী মকসুদ কোরেশী ও মোস্তাক কোরেশীর প্রতি অভিনন্দন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রার্পরæচাই মার্মা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো: ফারুক মিয়া কোরেশী,পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মো: আলতাফ কোরেশী,জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায় মো: মনছুর কোরেশী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সৈয়দ এমদাদ আহমদ, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ যুক্তরাজ্যের সভাপতি মো: খোকন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: ফয়জুন্নুর কোরেশী,
ইউনিয়ন যুবলীগ নেতা মো: নাছির কোরেশী, যুক্তরাজ্যের লীডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মুর্শেদ কোরেশী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সৈয়দ ফরহাদ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাফুল বেগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জমিল মিয়া, প্রচার সম্পাদক মো: আনিছ মিয়া, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু নছর চৌধুরী, সৈয়দ লুল মিয়া,সৈয়দ মাষ্টার টুনু মিয়া,সৈয়দ ছফেদ আহমদ,এহছান আহমদ, যুবলীগ নেতা শুভন কোরেশী,
মারুফ কোরেশী, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি মাওলানা মারজান কোরেশী, মো: মসুদ কোরেশী,সফরুল ইসলাম ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি মো: সুজেল মিয়া, মো: সুহেব কোরেশী,সৈয়দ রাজু ,সৈয়দ রাসেল, সৈয়দ রাজ্জাক, নাজিম কোরেশী,ফাহিম আহমদ, সৈয়দ শামীম আহমদ প্রমুখ।