যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের উদ্যোগে পাচঁ শতাধিক অসহায় দরিদ্র ছিন্নমূল সুবিধাবঞ্চিত লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

পৃথক আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয় । সকাল ১১টায় পৌর শহরের ভবের বাজার আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে এবং পরে সামাদ আজাদ অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকমল খান, ইর্য়ক আওয়ামী লীগের সভাপতি রাকিব আলী, কবেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া, স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল কামালী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমূখ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান ,যুক্তরাজ্য আওয়ামী লীগ উদ্যোগে সরকারের পাশাপাশি দেশের সকল দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে । পরে জগন্নাথপুর উপজেলার বেদে পল্লী, হরিজন সম্প্রদায় সহ সুবিধা বঞ্চিত ছিন্নমূল দরিদ্র ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয় ।

এসময় পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আলা মিয়া , পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল , মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এমেল মিয়া, সাবেক সদস্য আতিক মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *