০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসনে ২৫ জন ভিক্ষুককে হাঁস ও নগদ অর্থ প্রদান

  • Update Time : ০৭:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • / 822

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে পূনর্বাসনের কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার ২৫ জন ভিক্ষুককে আত্মনির্ভশীল ও কর্মসংস্থান তৈরী করতে নগদ অর্থ ও হাঁস বিতরণ করা হয়েছে। প্রত্যেক ভিক্ষুককে জনপ্রতি ১ হাজার ৫ শত টাকার ও ২৫টি করে হাঁস প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।

জানাযায়, মুজিব বর্ষে জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে প্রশাসন একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ৫০জন ভিক্ষুককে সনাক্ত করে তাদের তালিকা তৈরী করা হয়। এসব ভিক্ষুকদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে অনুদানপ্রাপ্ত ভিক্ষুক পূর্নবাসন কর্মসুচী বাস্তবায়নের আওতায় এনে কর্মসংস্থাপন ও আত্মনির্ভশীল করে গড়ে তুলতে প্রশাসন কাজ শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে কাজ শুরু করা হয়েছে। ২৫জন ভিক্ষুককে নগদ অর্থ ও হাঁস দেয়া হয়েছে । ভিক্ষুকরা তাদের ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভশীল করে তুলতে পারে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত ভিক্ষুকদেরকে নগদ টাকা হাঁস, মোরগ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসনে ২৫ জন ভিক্ষুককে হাঁস ও নগদ অর্থ প্রদান

Update Time : ০৭:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০