স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নয়াবন্দর বাজারে রওশন কমিউনিটি সেন্টার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘীরে সকাল থেকেই দলীয় নেতা কর্মীদের উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থনে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মীরা সম্মেলন স্থলে যোগ দেন। দুপুরের দিকে পুরো সম্মেলন স্থল আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীদের ব্যানার ফেস্টুন শোভা পায় সম্মেলন স্থলসহ পুরো এলাকায়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতীয় সংগীত বাজিয়ে, জাতিয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করা হয়। শুরুতে আওয়ামী লীগের প্রয়াত নেতা কর্মীদের সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সু-শৃংখল রাজনৈতিক সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে কাজ করে যাচ্ছেন।

দেশের উন্নয়ন অগ্রগতিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ব্যারিস্টার এম এ লতিফ, সহ-সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাদ আলী কবিরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইলের পরিচালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাবির, সহ সভপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,
আওয়ামী লীগ নেতা আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আবু ঈমানী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খাঁন, তৌরিছ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান লেচু, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,

সাধারণ সম্পাদক এম মোতাহির আলী, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহবায়ক হোসাইন আহমদ টিটু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি আমির খাঁন ছাব্বি,আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন আহমদ প্রমুখ। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ,
তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সদস্য আব্দুল হান্নান, আব্দুস সামাদ রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজল হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ লাল মিয়া, সালেহ আহমদ ছোট মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,
সাবের কামালী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গফুর, কদরিছ আলী, ডা: ছদরুল ইসলাম,আজমল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, ইউপি সদস্য শওকত আলী, উপজেলা যুবলীগ নতা আনোয়ার কোরেশী, আকমল হোসেন ভূইয়া, দিলদার হোসেন মিঠু,

আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোনায়েম খাঁন সাদ, গীতা পাঠ করেন ডা: নির্মল সূত্রধর। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ৭জন এবং সাধারণ সম্পাদক পদে ১৩জন, প্রার্থীতা ঘোষনা করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান শীঘ্রই কমিটি ঘোষনা করা হবে।

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শংকপুর গ্রামের আলহাজ আব্দুস সত্তার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী, সাবেক ইউপি চেয়ারম্যান দাওরাই গ্রামের আইয়ুব খান, ফেচি গ্রামের মুজিবুর রহমান মুরাদ, তিলক গ্রামের সাদ খা, দাওরাই গ্রামের সেলিম মিয়া ও ছাদ মিয়া। সাধারণ সম্পাদক প্রার্থী দাওরাই গ্রামের আবুল কয়েছ ইরাইল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কাকবলী গ্রামের আলাউদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য ফেচি গ্রামের শাহ খয়রুল ইসলাম, জামালপুর গ্রামের মো: ছানু মিয়া, জহিরপুর গ্রামের শেখ মামুন হোসেন, শেওরা গ্রামের শহিদুর রহমান লেচু, দাওরাই গ্রামের রাজন মিয়া, আশারকান্দি গ্রামের বাচ্চু মিয়া, তিলক গ্রামের আবু বক্কর , লয়লুছ মিয়া, জামালপুর গ্রামের ডা: আব্দুল আজিজ, হলিমপুর গ্রামের রুকন আহমদ, শেওরা গ্রামের আখলাক মিয়া সম্মেলনে উপস্থিত ছিলেন।