০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে “সুখের নীড়“ আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন
- Update Time : ০৬:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / 639
স্টাফ রিপোর্টার::
“শেখ হাসিনার অঙ্গিকার, গৃহহীন কেও থাকবে না আর“ প্রধানমন্ত্রী কার্যালয়ের বাস্তবায়নে জগন্নাথপুরে “সুখের নীড়“ আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে “সুখের নীড়“ আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাত।
এসময় প্রকল্প বাস্তবায়ন পিআইও জগন্নাথপুর উপজেলার উপ সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খাঁন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।










