০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষিতদের মাঝে সনদ পত্র বিতরণ

  • Update Time : ০৬:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • / 988

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার(২ ফেব্রæয়ারি) দুপুরে পৌর শহরের মাদিহা প্লাজায় প্রশিক্ষণ কেন্দ্রে সনদপত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ পুর গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরী সৈয়দ তুহেল মিয়া বলেছেন,

দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের প্রতিটি এলাকায় কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি জগন্নাথপুরের সুনামধন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আইডিয়াল সেন্টারের প্রশিক্ষণের গুনগত মানের ভূয়সী প্রশংসা করেন । এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার অগ্রসরতায় আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের সাথে জড়িত সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।

আইডিয়াল প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ সম্পাদক গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সহকারী পরিচালক অনলাইন নিউজ পোর্টাল আজকের স্বদেশ‘র বার্তা সম্পাদক জুয়েল আহমদের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই, জহির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম জহির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আব্দুল খালিক, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, আইডিয়াল সেন্টারের প্রাক্তন প্রশিক্ষনার্থী শাহজাহান আহমদ, হোসনা বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইডিয়াল সেন্টারের প্রশিক্ষক মাহিন উদ্দিন, গীতা পাঠ করেন প্রশিক্ষনার্থী পূনির্মা রানী গোপ।

এসময় রানীগঞ্জ কম্পিউটার গ্যালারী টেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক আবু বকর, সংবাদকর্মী রুম্মান আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউছার আহমদ, প্রশিক্ষনার্থী সৈয়দ সাবের আহমদ, ফারুক মল্লিক, মো: হাবিবুর রহমান, মিতা রানী, জুই রানী, নুর হোসেন সহ অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১৬তম ব্যাচের প্রশিক্ষিতদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে আইডিয়াল কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষিতদের মাঝে সনদ পত্র বিতরণ

Update Time : ০৬:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০