০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রানীগঞ্জ এলাকায় মহাসড়কে মটরসাইকেল দুঘর্টনায় দুই যুবক আহত

  • Update Time : ০৮:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • / 852

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে গাছের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল দুঘর্টনায় দুই যুবক গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি সামাদ আজাদ মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

আহত যুবকরা হলেন, দিরাই উপজেলা সদরের স্বপন আহমদের ছেলে হিমু আহমদ (২২) এবং সুনামগঞ্জের কামাউড়া গ্রামের আরিফুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২১)। প্রত্যক্ষদর্শীরা জানান,

জগন্নাথপুর উপজেলা সদরে থেকে মটরসাইকেল যোগে দিরাইয়ের নাচনি যাওয়ার পথে জগন্নাথপুরের নারিকেলতলা নামকস্থানে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে আহত হয় মটরসাইকেল আরোহী দুই যুবক।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, দুর্ঘটনায় আহত দুই যুবক কে স্থানীয়রা উপজেলা হাসপালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে রানীগঞ্জ এলাকায় মহাসড়কে মটরসাইকেল দুঘর্টনায় দুই যুবক আহত

Update Time : ০৮:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০