জগন্নাথপুরে ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকুপ প্রদান

স্টাফ রিপোর্টার::

আর্থ মানবতার কল্যানে ব্রত নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার শিক্ষানুরাগী ও দানশীল ব্যাক্তিদের সমন্বয়ে  প্রতিষ্ঠিত জগন্নাথপুর  উপজেলা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে উপজেলার ৩০ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে গভীর নলকুপ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে নলকুপ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা সরকারের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

স্বাধীনতা যুদ্ধ সহ  প্রতিটি ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের অবদান প্রসংশনীয় উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ জনপদের অসহায় দরিদ্র পরিবারের বিশুদ্ধ পানি সমস্যা নিরসনে গভীর নলকূপ  প্রদান করায় জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাষ্ট্র ইউকের  সকল ট্রাষ্ট্রি বৃন্দের প্রতি অভিনন্দন জানান ।

জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাষ্ট্র ইউকের চেয়ারম্যান সালেহ আহমদ চেীধুরী আলফুর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চীপ চ্যারিটি কু-অর্ডিনেটর মো: মনছব আলী  জেপি , জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারম্যান আব্দুল খালিক , ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মো: জসিম উদ্দিন , ট্রেজারার মো: শাহজাহান মিয়া, ফাউন্ডার ট্রাস্টি মো: জামাল উদ্দিন রাজা, গ্রেটার সিলেট ইউকের ক্রিড়া সম্পাদক আব্দুল মালিক কুটি। 

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম বেগ, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা শাহ খায়রুল ইসলাম, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম কামরুল আলী, সিনিয়র সাংবাদিক শংকর রায় , সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, নাদামপুর শাহপরান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন , শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ সাদি, সিলেট ইয়াং স্টারের সদস্য কে এম জামাল , ইয়াং স্টার জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাহির, তরুন সমাজকর্মী  মো: লায়েক আহমদ, শাহ তারেক ,মো: হেলিম উদ্দিন, মো: জাকির আহমদ, মশিউর রহমান মধু প্রমূখ।

এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল , কলকলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আলমঙ্গীর হোসেন সহ গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবীর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩০ জন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার  ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *