স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে হাওড় পাড়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে উপজেলার ২০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার গুরুত্বের সাথে কাজ করছেন।
শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা সহ শিক্ষার মানোন্নয়নে আন্তরিক হয়ে কাজ করে যেতে শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি জেলা প্রশাসক মোম্মদ আব্দুল আহাদ মহোদয়ের নির্দেশনায় এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ‘বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারে বই ও অন্যান্য উপকরণ প্রদানে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: ছালিক মিয়া চৌধুরী , ইকড়ছই মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
পরে ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে বই ও উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ।