০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে পাচঁ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৬:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / 807
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার রাতে থানার ওসি তদন্ত নব গোপাল দাশের নেতৃত্বে এসআই আফসার আহমদ ,এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের আলমদর আলীর ছেলে মকদ্দছ আলী , সমুজ আলী , সাদিক আলী , আসিক আলী , কলমদর আলীর ছেলে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয় । থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান , গ্রেফতারকৃতরা জিআর ১২৫ /৯৫ দায়রা ৯৭/৯৬ এর সাজাপ্রাপ্ত আসামী । তাদেরকে আজ বুধবার সুনামগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে ।










