স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
দুপুরে দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপি উন্নয়নের পাশাপাশি সারাদেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্ঠি হয়েছে উল্লেখ করে বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উন্নয়ন কাজে একজন নিবেদিত মহান ব্যক্তি।
তিনি ৭৫তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে মন্ত্রী এমএ মান্নানের র্দীঘায়ু কামনা করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান . সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন,
সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া , সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর আলী আফজল, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী লীল মিয়া , পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া ,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল হোসেন , আব্দুল গফুর, সুন্দর আলী , আজাদ আলী কবিরী , আফতাব উদ্দিন, মিজানুর রহমান মাস্টার , বশির আহমদ, আলাল হোসেন , মনু মো: মতচ্ছির, আলা উদ্দিন , ডা: ছদরুল হোসেন , সৈয়দ মনোয়ার আলী , আবুল কয়েছ ইসরাইল ,
সালেহ আহমদ ছোট মিয়া , উপজেলা যুব লীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া , কৃষি সম্পাদক ফরুখ আলী (হরূপ) , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না , সাধারণ সম্পাদক শাহ রুহেল , জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল , সহ সভাপতি নিজাম রনি , পৌর ছাত্রলীগ নেতা কামরান আহমদ প্রমূখ। পরে একুশে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন জানান , সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে র্যালি বের করা হবে । দিবসটি উদযাপনে দলীয় নেতৃবৃন্দের যথা সময়ে উপস্থিত হওয়ার আহবান জানান।