জগন্নাথপুরে বাংলাদেশ আলীয়া প্রেস ও অক্সফোর্ড আলীয়া বাংলা প্রেসক্লাব জিবি‘র আয়োজনে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে দি ইউকে আলীয়া কারি কাপ ম্যাগাজিন কর্র্তৃক স্বেচ্ছাসেবক রিপোর্টার সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বাংলাদেশ আলীয়া প্রেস ও অক্সফোর্ড আলীয়া বাংলা প্রেসক্লাব জিবি এর আয়োজনে শুক্রবার ( ১৪ ফেব্রæয়ারী) জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন বলেছেন , প্রবাসী বাংলাদেশীরা শুধু ব্যবসা ক্ষেত্রে নয় সাহিত্য সাংস্কৃতিক এবং সাংবাদিকতায় সুনাম অর্জন করেছেন । তিনি দি ইউকে আলীয়া কারি কাপ ম্যাগাজিনের সম্পাদক ড. সুফি আলীয়া শাহ এর সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন সেবা মূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন ।

দি ইউকে আলীয়া কারি কাপ ম্যাগাজিনের সম্পাদক মিরপুর গ্রামের কৃতি সন্তান ড. সুফি আলীয়া শাহ এর সভাপতিত্বে সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন ,দি ইউকে আলীয়া কারি কাপ ম্যাগাজিনের স্বেচ্ছাসেবক যুক্তরাজ্য প্রবাসী রৌজি সুলতানা, সম্পাদক মিরপুর গ্রামের কৃতি সন্তান ক্রীড়া সংগঠক সাদেকুর রহমান সাদ , স্বেচ্ছাসেবক ও রিপোর্টার সৈয়দ ফজলুল হক লেমন, অনলাইন প্রেস ফটোগ্রাফার ছোটন মিয়া ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , মিরপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হামজা , তেঘরিয়া আর্দশ পাঠাগারের সাবেক সভাপতি সিপন মিয়া , গীতিকার লিতু খান , ছাত্র নেতা তানভির আলম পিয়াস, ছাত্র নেতা হুমায়ুন খান , সমাজসেবক সাইফুল ইসলাম ।

শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম। এসময় মিরপুর পাবলিক হাইস্কুলের সভাপতি আব্দুল খালিক , ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অথিতিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে রৌজি সুলতানা , সাদেকুর রহমান সাদ সহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *