জগন্নাথপুরে “বৈদেশিক কর্মসংস্থানের দমক্ষতা ও সচেতনতা” শীর্ষক দিনব্যাপী সেমিনার

স্টাফ রিপোর্টার::
“জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই পাই” প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত¡াবধানে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দমক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারি প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রজেক্টরের মাধ্যমে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করলে যেসব বিষয় জানতে হবে , ভূযা কাগজপত্রে বিদেশ গেলে কি কি বিপদ হতে পারে, বিদেশে চাকুরী পেতে করণীয়, ফ্রি ভিসার বিপদ , দালাল বা মধ্যস্বত্বভোগীর কবলে পরলে বিপদ সমূহ,সরকার কর্র্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয়,

দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য করণীয় , দক্ষতা উন্নয়ন , প্রশিক্ষনের প্রধান ক্ষেত্র/কোর্সসমূহ,প্রবাসী কর্মীদের জন্য সরকারি সুবিধা পেতে হলে করণীয়,নিরাপদ অভিবাসন মনে রাখা প্রয়োজন এসব প্রচারনামূলক তথ্য উপস্থাপন করেন।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক, সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই, প্রথম আলো প্রতিনিধি অমিত দেব প্রমূখ।

শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী ,মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহবুবুল হক শেরিন , উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না , কাউন্সিলার দ্বিপক গোপ, কালেরকন্ঠ প্রতিনিধি আলী আহমদ,উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকার ,

যায়যায়দিন প্রতিনিধি জুয়েল আহমদ,আমাদের সময় প্রতিনিধি গবিন্দ দেব, নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ুন কবীর, ভুরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান,দৈনিক দিনকাল প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া,সাংবাদিক আব্দুল ওয়াহিদ, এনটিভি ইউরোপ ক্যামেরাম্যান রোম্মান আহমদ সহ সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *