জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আকমল খানের প্রচারণা

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ইসহাকপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ,সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী , ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ আকমল খান পৌরসভার উপ-নির্বাচনে শহরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আওয়ামী লীগের নিবেদিত কর্মী, সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব আলহাজ আকমল খান আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিতে দলের শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন , পাশাপাশি শহরের ভোটার এবং সর্বস্থরের নাগরিকবৃন্দের সাথে কোশল বিনিময় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *