বঙ্গবীর ওসমানী পদক পেলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া
- Update Time : ১২:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / 728
বিশেষ প্রতিনিধি::
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সম্মাননা পদকে ভুষিত হলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া ।
শনিবার ( ১৫ ফেব্রæয়ারী) বিকেল ৪ টায় সিলেট শহরের একটি হোটেল এর কনফারেন্স হলে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা পদক তুলে দেয়া হয় ।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিবের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট সাজ্জাদুর রহমান ও এডভোকেট সুদীপ বৈদ্যের যৌথ পরিচালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের এডিশনাল পিপি এডভোকেট মো. শামসুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীহট্র সাংস্কৃতি কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার দাশ চৌধুরী।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট হোমিও মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল হক, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরীর সভাপতি সোহাদ রব চৌধুরী, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মন ও সম্মাননা পদকে ভুষিত জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া ।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জাবেদ আহমদ প্রমূখ । অনুষ্ঠান শেষে প্রতি বছরের ন্যায় ২০২০ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সফলতায় স্বাক্ষর রাখায় গুনিজন হিসেবে ১০ জনকে সম্মাননা স্মারকে ভুষিত করা হয় ।জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম লাল মিয়া ১৯৯৬ ইংরেজী থেকে সাংবাদিকতা শুরু করেন এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে পর পর ৫ বার নির্বাচিত হন ।
তিনি ২০১৪ সালের ১৪ মে জাতীয় প্রেসক্লাবে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু , শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর কাছ থেকে দেশের সেরা ১০ জন প্রতিনিধির মধ্যে একজন নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেন । তিনি সাংবাদিক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি, আলো রক্তদান সমাজকল্যান সংস্থার সভাপতি ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি ছাড়াও সামাজিক ও রাজনৈতিক জীবনে তার একটি ব্যাপক পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে ।
এ ছাড়াও সর্বদলীয় সম্পর্তি উদ্যোগে (পিএফজি)র জগন্নাথপুরের এমভেসেটার। এদিকে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া মহান মুক্তিযোদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী সম্মাননা পদকে ভুষিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন ।










