স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বহুল প্রত্যাশিত লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্তি ও বৃহত্তর গড়গড়ি উন্নয়নে অবদান রাখায় গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের উদ্যোগে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত গ্রাম অঞ্চল ও হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে দিন রাত কাজ করছি।

সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও নারী শিশুদের কল্যানে সরকার নানা উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। আমরা এখন খাদ্যে স্বনির্ভর মাছ মাংস সবজির পর্যাপ্ত জোগান আমাদের রয়েছে। বেড়েছে আমাদের গড় আয়ূ।আর সব কিছু সম্ভব হয়েছে আওয়ামী লীগ জনগনের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকায়। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে। আগামী ২০ বছর পর বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে রূপান্তরিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়েরা পড়ালেখা ও চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে।

এখন আমরা কাজের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছি। আর বেশিদিন দূরে নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে আসবে কাজের সন্ধানে ।মন্ত্রী বলেন বাংলাদেশের উন্নয়নের জন্য এখন কাজের সময় চলছে। আমরা সেই সময়কে কাজে লাগিয়ে উন্নয়ন কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ সর্বত্র উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছি এই অগ্রযাত্রা যাতে কেউ রুখতে না পারে সে দিকে খেয়াল রাখতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত।
এসব ষড়ষন্ত্রকারীদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। তিনি আওয়ামী লীগের প্রতি অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান। গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শুকুর আলী, গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের বক্তব্য রাখেন সংঘের সহ সাধারণ সম্পাদক লন্ডনের পপলার বাংলাদেশী কমিউনিটি সেন্টার প্রেসিডেন্ট, মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রেজারার কামাল হোসেন,বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম প্রমুখ ।

এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান ,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার , মীডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকমল খান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন ,
উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান,পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মো: মতছির,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ সালেহ আহমদ ছোট মিয়া , সিলেট উইম্যান্স মেডিকেল কলেজের পরিচালক আব্দুল হান্নান, গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের উপদেষ্ঠা হাজি আব্দুল জব্বার, উপদেষ্ঠা এইচ এম আসলাম , সহ সভাপতি হাজি আব্দুর রহিম, সদস্য শাহিন আহমদ, সদস্য আংগুর মিয়া , সদস্য সাহাব উদ্দিন, সদস্য সুরুজ আলী ,
সদস্য আতাউর রহমান, সদস্য মামুন আহমদ, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি হাজি মুক্তার আলী , সাবেক শিক্ষানুরাগী সদস্য জামদ আলী, বিদ্যালয়ের জেনারেল কমিটির সাধারণ সম্পাদক হাজি আজমান আলী, বিশিষ্ট মুরব্বি হাজি কলমদর আলী, সমাজসেবক আব্দুল জলিল মাস্টার , লামাটুকের বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, লামাটুকের বাজার জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল ইসলাম উদ্দিন , তালুপাট এলাকার সাবেক মেম্বার আছকির আলী , সুতারখালি এলাকার সাবেক মেম্বার আব্দুল মানিক, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন ,উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী , উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম জামাল ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন , ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ রাজ্জাক।

সভায় সংবর্ধিত অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে গড়গড়িয়া প্রবাসী সংঘের সভাপতি সিরাজুল ইসলাম ও তাঁর সহধর্মীনি রাজিয়া ইসলাম স্বর্নের মেডেল উপহার দেন। পরে মন্ত্রী মেডেলটি বিদ্যালয়ের লাইব্রেরিতে হন্তান্তর করেন। অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম শহিদ ও সমাজকর্মী সুরুজ আলী অতিথিদের সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন।এদিকে বিকেল ৪টায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসি সহ বিপুল সংখ্যক নাগরিকবৃন্দ মন্ত্রীকে ঊষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।