স্টাফ রিপোর্টার::
বর্নিল আয়োজনে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে, দোস্তপুর আবু সাঈদ স্মৃতি স্পোটিং ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (২১ ফেব্রæয়ারী) দোস্তপুর গ্রামের গয়নাকান্দি মাঠে, দোস্তপুর আবু সাঈদ স্মৃতি স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাউথ আফ্রিকা প্রবাসী এম শামসুজ্জামান কবিরের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক রেজাউল করিম রিজু।
উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ ছুবা মিয়ার সভাপতিত্বে ও ক্রিকেটার জুবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোস্তপুর আবু সাঈদ স্মৃতি স্পোটিং ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের পরিচালক সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন জয়নাল, সমাজসেবক হাজি আব্দুন নুর , সৈয়দ হিলাল আহমদ, ফুটবলার আনছার মিয়া সহ আরো অনেকে। এসময় সাবেক ইউপি সদস্য মধু মিয়া, সমাজসেবক আব্দুল ছায়াদ, সৈয়দ আকবর আলী, দিলোয়ার মিয়া, দুলাল আমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম রিজু বলেন, নরপশুরা শিশু সাঈদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে ।
বেদনা বিধুর সেই স্মৃতিকে হৃদয়ে জাগ্ররত রাখতে সাঈদ স্মৃতি স্পোটিং ক্লাব গঠনে অভিনন্দন জানিয়ে শিশু সাঈদের আত্মার শান্তি কামনা করেন । উদ্বোধনী খেলায় সোনাতনপুর ক্রিকেট দলকে হারিয়ে দোস্তপুর ক্রিকেট দল বিজয়ী হয় । খেলায় দোস্তপুর ক্রিকেট দলের রাহেল আহমদকে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হয় ।