০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের কেশবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

  • Update Time : ০৮:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 886

স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের পৌর শহরের কেশবপুর উত্তরহাটি এলাকায় আজ রবিবার সন্ধ্যা ৭ টায় ব্যাটারী চালিত ইজিবাইক(টমটম)গাড়ি ও ট্রাক্টর গাড়ির মুখোমুখি সংর্ঘষে ইজিবাইক গাড়িটি দুমড়েমুচরে যায়।

এতে ইজিবাইকের যাত্রী মিনাল উদ্দিন(৩৫) ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। নিহত মিনাল উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন ।

দুর্ঘটনায় ইজিবাইকের ওপর যাত্রী নারীসহ ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে, ২ জনকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনায় আহতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার মাসুক মিয়া(৬০), সাচায়ানী গ্রামের আনজব আলীর স্ত্রী সুফিয়া বেগম(৪২), একই গ্রামের হেমন্ত কুমারের ছেলে সম্পদ বাবু(৫০), প্রভাকরপুর গ্রামের রিয়ান উল্লার ছেলে হারুন মিয়া(৬৫)। আহতদের মধ্যে সাবেক কমিশনার মাসুক মিয়া ও সুফিয়া বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ব্যাটারী চালিত ইজিবাইক(টমটম)গাড়ি উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে এরালিয়া বাজারে যাওয়ার সময় পৌর শহরের রসুলগঞ্জ সড়কের কেশবপুর উত্তরহাটি নামক স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর গাড়ি ইজিবাইক গাড়িকে চাপা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের কেশবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

Update Time : ০৮:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০