০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

  • Update Time : ০৯:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • / 1574

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়াকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ রবিবার মহমান্য হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

চেয়ারম্যান আরশ মিয়ার পক্ষের আইনজীবি ব্যারিস্টার ইদ্রিছুর রহমান ও হারুন আল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িকভাবে বরখাস্তের আদেশের বিপক্ষে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। এবং কেন সাময়িক বহিষ্কার আদেশ অবৈধ ঘোষনা করা হবে না মর্মে রুল জারি করা হয়েছে ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জানান, আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল যার প্রেক্ষিতে ভূল তথ্য দিয়ে প্রতিবেদনের আলোকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়।এ আদেশের বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। এখন থেকে দায়িত্ব পালনে আর কোনো বাঁধা নেই।

Please Share This Post in Your Social Media

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

Update Time : ০৯:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০