মো: আব্দুল হাই::
জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ২০তম বৃত্তি বিতরণী অনুষ্ঠান ২৯ ফেবরুয়ারী। পৌর শহরের ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাজিল মাদরাসা প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলার স্কুল, মাদরাসার ৫শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর ও সেক্রেটারী হাসনাত আহমদ চুনু । লিখিত বক্তব্যে তারা জানান সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত আট আউলিয়ার স্মৃতি ধন্য জ্ঞানী গুণিদের জন্মভূমি জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত উপজেলার শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে ১৯৯৬ সালে জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়। ২০০০ সাল থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এডুকেশন ট্রাস্ট কর্তৃক বৃত্তি বিতরণ শুরু করা হয় ।
চলতি বছরে ২০তম বৃত্তি বিতরণে উপজেলার প্রাথমিক , জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী অস্বচ্ছল দরিদ্র শিক্ষর্থীদেরকে বৃত্তি প্রদান সহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেক শ্রেণী থেকে গরীব মেধাবী একজন করে ৫ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য এককালীন বৃত্তি প্রদান করা হবে। আগামী ২৯ ফেবরুয়ারী দুপুর ১২টায় এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান খান জয়নাল আবেদীন কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলার পৌর শহরের ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাজিল মাদরাসা প্রাঙ্গনে বৃত্তি বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুরের সভাপতিত্বে সেক্রেটারী হাসনাত আহমদ চুনুর পরিচালনায় শিক্ষার উন্নয়নে ট্রাস্টের অতীত ও বর্তমান প্রশংসনীয় বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের কোষাধক্ষ্য আব্দুল হালিম, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মিয়া , সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুহিব চৌধুরী , প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ নুরুল হক লালা মিয়া, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান খান জয়নাল আবেদীন , সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সানাওয়ার ইসলাম চৌধুরী, ট্রাস্টি আব্দুল হাই আজাদ সহ আরো অনেকে।
জগন্নাথপুর ব্রিট্রিশ-বাংলা এডুকেশ ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর ও সেক্রেটারী হাসনাত আহমদ চুনু ২০ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করনে উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কমনা করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠান স্থলে শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বড় ৫টি বাস গাড়ি রাখা হবে। বৃত্তি বিতরণ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও একটি আকর্ষণীয় স্মারক গ্রন্থ প্রকাশিত হবে। তারা আরো জানান জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশ ট্রাস্টের উদ্যোগে উপজেলা সদরে মনোরম পরিবেশে আধুনিক এডুকেশন রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ চলমান রয়েছে ।

রিসোর্স সেন্টারটি নির্মাণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সোয়া কোটি টাকা বরাদ্দ দেয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে গনমাধ্যম কর্মী ছাড়াও জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১২টায় বৃত্তি বিতরণী অনুষ্ঠান আয়োজন নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুর, সেক্রেটারী হাসনাত আহমদ চুনু, কোষাধ্যক্ষ আব্দুল হালিম, সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মিয়া , সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুহিব চৌধুরী , প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান খান জয়নাল আবেদীন , সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সানাওয়ার ইসলাম চৌধুরী, ট্রাস্টি আব্দুল হাই আজাদ ।