জগন্নাথপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ ব্যাক্তির ৭দিনের বিনাশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে মুজিব কিল্লা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ ব্যাক্তির ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

দন্ডপ্রাপ্তরা জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে সুমন মিয়া (২১) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে শামীম আহমদ (২৬), ছোরাব খানের ছেলে হোসাইন খান (২৭) ।

আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ও সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত যৌথ অভিযান চালিয়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রস্তাবিত মুজিব কিল্লার জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ৩জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *