জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ ভূঁইয়া উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনের তফসিল অনুয়ায়ী বৃহস্পতিবার ( ২৭ ফেবরুয়ারি) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো: মুজিবুর রহমানের কাছে বেলা আড়াইটায় মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান , সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার ও প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সামছুল ইসলাম রাজন, ছাত্রলীগের সাবেক নেতা বজলুর রশীদ ভূঁইয়া,

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর যুবলীগ নেতা, আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না সহ নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা দোয়া ও ভোট প্রত্যাশী।

এদিকে মনোনয়ন দাখিলের পূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জগন্নাথপুরের আওয়ামী লীগ পরিবারের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ সহ দলের নেতাকর্মীদের সাক্ষাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *